|
“
জাতীয় দাবাড়ু ইকরামুল হক সিয়ামের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন"
মাত্র ২০ বছর বয়সী এই দাবাড়ু এখন জটিল মেরুদণ্ডের ক্ষয় জনিত (স্পনডিলোসিস পিএলআইডি এল ফোর-এল ফাইভ) রোগে আক্রান্ত।
দ্রুতই অস্রোপাচারের প্রয়োজন তার। রাজধানীর একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। বছর দুয়েক আগে তুরস্কে কেওপি যুব দাবা ফেস্টিভ্যালে সোনা জিতেছেন সিয়াম। এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে খেলেছেন শারজা, ফিলিপাইন, ভারত ও গ্রিসে। তিনবার জাতীয় সাব-জুনিয়রের চ্যাম্পিয়ন হয়েছেন। একবার হয়েছেন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন। সেই সিয়াম এখন লড়ছেন অন্য লড়াই। তাঁর আর্তি, ‘আমি বাঁচতে চাই। আবারও ফিরতে চাই দাবার বোর্ডে।
|