“সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ কামনা করে আয়ারল্যান্ডে ডাবলিন আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল ।”



গত ১১/০৬/২০১৮ ইং তারিখে রোজ সোমবার ডাবলিন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সুইট এন্ড স্পাইস রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুখী সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যত কামনা করে দোয়া মাহফিলটি পরিচালনা করেন ডাবলিন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন পাটোয়ারী।


সান্ধ্যাকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারন সম্পাদক জনাব মো: বেলাল হোসেন।ইফতার ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু এবং উনার নিহত পরিবার পরিজনদের আত্নার শান্তি কামনাসহ রুহের মাগফেরাত করা হয়। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

এছাড়াও আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক “জনাব রফিক খান”এর সদ্য প্রয়াত পিতা এবং আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি “জনাব জনাব মিরাজ শিকদার” এর শ্বশুর আলাউদ্দিন খান সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। ডাবলিন আওয়ামীলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হয় এবং কর্মীরা সকলেই জনাব রফিক খানের শোকাচ্ছন্ন পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম অরণ্য, কিলডেয়ার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান মিজান এবং গলওয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামীর জসীম।আরোও উপস্থিত ছিলেন ডাবলিন আওয়ামী লীগ এবং আয়ারল্যান্ড আওয়ামী লীগের বিশিষ্ট নেতা-কর্মীবৃন্দ।

ইফতার মাহফিলের আয়োজনের ছিলেন ডাবলিন আওয়ামী লীগের:-সম্মানিত সভাপতি জনাব মো: ফিরোজ হোসেন।সম্মানিত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবু অলক সরকার।সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর কুমার ধর। সহ-সভাপতি মো:সুমন , সহ-সভাপতি আফসার উদ্দিন, সহ-সভাপতি বাবু প্রবীর সরকার।সম্মানিত যুগ্ন সম্পাদক জনাব নাজমুল হক রুমন।প্রচার সম্পাদক শিশির ইসলাম শামীম।তথ্য প্রযুক্তি এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সৈকত মুন্না।

-ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম।ক্রিয়া বিষয়ক সম্পাদক শামীম বাদশা।সদস্য: দীপন, সন্জয়, সুজন কুন্ড, গিরিশ বড়ুয়া, সুমন বড়ুয়া, বাবু ও আশরাফ উদ্দিন।

ডাবলিন কমিউনিটির ব্যক্তিত্ব জনাব শাহ আলম এবং আয়ারল্যান্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জনাব এন,আর,নয়ন।ইফতার মাহফিলকে সুন্দর এবং স্বার্থক করার জন্যে সকলকে ডাবলিন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়।

[ সংবাদটি পড়া হয়েছে : 5103 বার ]