বাঙালীর মহাকাশ যাত্রা
[উৎক্ষেপণ আইরিশ সময়: রাত ৯ টা ১৪ মিনিট, বাংলাদেশ সময় : রাত ২ টা ১৪ মিনিট]
সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই আমেরিকার ফ্লোরিডা থেকে লাঞ্চ হবে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। সেই সাথে বাংলাদেশের সর্বকালের সফল আওয়ামীলীগ সরকারের মুকুটে আরো একটি সফলতার পালক যুক্ত হবে। সময়সূচী অনুযায়ী বাংলাদেশ সময় রাত ২ টা ১৪ মিনিটে থেকে ৪ টা ২২ মিনিটের মধ্যে আর যারা আয়ারল্যান্ডে আছেন আইরিশ সময় অনুযায়ী রাত ৯ টা ১৪ মিনিট থেকে রাত ১ টা ২২ মিনিটের মধ্যে "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগান নিয়ে মহাকাশের পথে রওনা দেবে বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মহাকাশ জয়ের সহযাত্রী আমরাও। তাই এই ঐতিহাসিক যাত্রাকে উদযাপনের লক্ষ্যে আয়ারল্যান্ড আওয়ামীলীগের ওয়েবসাইট থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে মহাকাশ যাত্রার বিবরণ। তাই আমাদের সঙ্গে থাকুন আর বাঙালীর মহাকাশ যাত্রাকে নিজের মতো করে উদযাপন করুন।
বি দ্র :স্যাটেলাইটের বাইরের আবরণে তারানা হালিম "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগানটি লিখে দেন।

.png)
